মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Jul 31, 2026 ইং

নওগাঁর মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে গাইবান্ধাকে ৪-১ গোলে হারাল নওগাঁ

নওগাঁর মান্দায় জমজমাট প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচে গাইবান্ধা ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে নওগাঁ ফুটবল একাদশ।শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বড়পই জাগরণী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে নওগাঁর হয়ে অনিতা বাস্কে এবং গাইবান্ধার হয়ে জ্যোতি একটি করে গোল করেন। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় নওগাঁ ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে অনিতা বাস্কে আরও একটি গোল করেন। পরে রোজিনা ও তাবাসুম একটি করে গোল করলে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে নওগাঁ।

নওগাঁর হয়ে অনিতা বাস্কে দুটি, রোজিনা একটি এবং তাবাসুম একটি গোল করেন। অন্যদিকে গাইবান্ধার একমাত্র গোলটি করেন জ্যোতি।খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি দেওয়ান আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খোকন আলী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নারী ফুটবলের প্রসার ও তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়া আক্তারের

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী করতে বহুমাত্রিক পরিকল্পনা প্রধানমন

11

চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি

12

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

13

বদলে যাওয়া ক্যাম্পাস

14

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ ল

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20