মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Aug 2, 2026 ইং

সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়া আক্তারের আকুতি

রিমন হোসেন, সৌদি আরব প্রতিনিধি:

উন্নত জীবনের স্বপ্ন আর পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার আশায় গত ৮ জুন সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি নারী তানিয়া আক্তার। কিন্তু প্রবাসজীবনের সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃসহ এক বিভীষিকায়। গৃহকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠানোর পর তিনি এখন চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কুটপাড়া বাজার এলাকার সোহেল মাতাব্বর নামের এক দালালের মাধ্যমে সৌদি আরবে যান তানিয়া। সেখানে পৌঁছানোর পর থেকেই তাঁর ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। বর্তমানে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য আকুল আবেদন জানিয়েছেন। একই সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, দালাল চক্রের নানা আশ্বাস ও উন্নত আয়ের প্রলোভনে সৌদি আরবে গিয়েছিলেন তানিয়া। কিন্তু সেখানে তাঁকে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। পর্যাপ্ত বিশ্রাম, প্রয়োজনীয় খাবার কিংবা মানবিক আচরণ—কোনোটিই তিনি পাচ্ছেন না বলে অভিযোগ।

পরিবারের দাবি, সামান্য ভুলত্রুটির জন্যও তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি নিয়মিত হুমকি, ভয়ভীতি ও মানসিক চাপের কারণে তিনি চরম ট্রমা ও বিষণ্নতায় ভুগছেন।

ভুক্তভোগী তানিয়া আক্তার অভিযুক্ত দালাল, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি এবং মানবপাচার চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁর জীবন বিপন্ন করার দায়ে ক্ষতিপূরণ আদায়েরও দাবি তুলেছেন।

এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা ও সচেতন মহল। তাঁদের দাবি, তানিয়া আক্তারকে দ্রুত উদ্ধার করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

(বিঃদ্রঃ এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো ভুক্তভোগী ও তাঁর পরিবারের দাবি। সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

6

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ ল

7

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

আমার মা দুঃখী

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

ঢাকা–কক্সবাজার রুটে চলতি মাসেই নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

শখের প্রবাস জীবন

20