মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Aug 1, 2026 ইং

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন উপকূলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মি (এএ)-এর মধ্যে চলমান সংঘর্ষের কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার সময় নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মাঝিমাল্লাসহ ১৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই বলেও তিনি জানান।

এদিকে, স্থানীয় একটি সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন পূর্বে বাংলাদেশের রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থান করলেও পরে মিয়ানমারে ফিরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আরাকান আর্মির বিরুদ্ধে সংঘাতে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই বা নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তারা কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে প্রায় সাড়ে ১২ লাখ নিবন্ধিত রোহিঙ্গা অবস্থান করছেন। এদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

পূর্বাচল হাফ ম্যারাথন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী করতে বহুমাত্রিক পরিকল্পনা প্রধানমন

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

নাগেশ্বরীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়ি

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ ল

16

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20