স্টাফ রিপোর্টার: মোস্তাক আহমেদ বাপ্পি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বন্ধুত্ব ও দৌড়ের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে ঢাকার ৩০০ ফিট এলাকার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়েছে পূর্বাচল হাফ ম্যারাথন ২০২৬।
শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫টায় অনুষ্ঠিত এ হাফ ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিটনেসপ্রেমী ও দৌড়বিদরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।,AMA Coffee-এর উপস্থাপনায় এবং CoralCal-D-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি আয়োজন করে Taan Raat SportX Bangladesh।
এবারের আয়োজনে Gladiator Runners Bangladesh-এর পক্ষ থেকে ১৯ জন রানার একসঙ্গে অংশগ্রহণ করেন। দৌড়ের প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা, দলীয় চেতনা, বন্ধুত্ব ও দৌড়ের প্রতি ভালোবাসা।
নতুন পরিবেশ, নতুন রানিং ট্র্যাক ও নতুন অভিজ্ঞতায় অংশগ্রহণকারীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়। ছোটখাটো কিছু সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিক আয়োজন, আতিথেয়তা এবং পুরো ইভেন্টের পরিবেশ অংশগ্রহণকারীদের মুগ্ধ করেছে।
বিশেষ আনন্দের বিষয় ছিল, Gladiator Runners Bangladesh এ আয়োজনে Community Partner হিসেবে যুক্ত ছিল।দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া মো. ওবায়দুর রহমান মানিক বলেন, “এমন একটি সুন্দর আয়োজনের অংশ হতে পেরে আমি গর্বিত। এজন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “সকালটা ছিল অন্যরকম। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আজকের দিনটি আমার জন্য সত্যিই অনেক আনন্দের। জীবনে প্রথমবার ২১ কিলোমিটার হাফ ম্যারাথন সম্পন্ন করলাম। প্রায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দৌড় শেষ করে যখন মেডেলটি হাতে পেলাম, তখন নিজের কাছে খুব ভালো লেগেছে।”
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে শরীরচর্চা, সুস্থতা ও ইতিবাচক জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Gladiator Runners Bangladesh-এর পক্ষ থেকে সকল রানারকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের উদ্যম, শৃঙ্খলা ও দলীয় চেতনা ভবিষ্যতের আয়োজনগুলোকে আরও অনুপ্রাণিত করবে।
আয়োজকরা জানান, পূর্বাচল হাফ ম্যারাথন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও সুস্থতা, বন্ধুত্ব ও দৌড়ের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সুস্থ থাকতে দৌড়ান, শরীরচর্চা করুন এবং জীবনকে উপভোগ করুন।