মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Aug 28, 2026 ইং

শখের প্রবাস জীবন

শখের প্রবাস জীবন

বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম

শখের প্রবাস বলে যারা দূর থেকে চেয়ে রয়,তারা তো জানে না—এই জীবনে কতটা কান্না জড়ানো রয়।
রঙিন দালান, চকচকে গাড়ি,দূর থেকে লাগে ভালো,ভেতরে ভেতরে নিভে যায় কত প্রবাসীর বুকের আলো।সোনার হরিণ ধরতে এসে খাঁচায় বন্দি প্রাণ, যন্ত্রের মতো খাটতে খাটতে ফুরিয়ে যায় গান।

শখের জীবন নয় রে বন্ধু, এ যেন মরুভূমি,যেখানে ঝরে শুধু ঘাম আর কষ্ট—বোঝে না কেউ তুমি।টাকার এপিঠে লেখা থাকে কত বিনিদ্র রাত,ওপিঠে লুকিয়ে থাকে আপনজন ছোঁয়ার আকুল হাত।সবাই শুধু হিসাব খোঁজে—কত পাঠালো দেশে,কেউ তো বলে না, “কেমন আছিস ক্লান্ত দিনের শেষে?”ঈদ আসে, ঈদ চলে যায় একলা ঘরের কোণে,কান্না চেপে হাসতে হয় মায়ের সঙ্গে ফোনে।চোখে জল দেখলেও বলতে হয়, “ভালো আছি,”নিজের কষ্ট লুকিয়ে রেখে আপনজনের হাসি চাইছি।

শখের প্রবাস নামেই শুধু, আসলে এ এক ফাঁদ,পরের দেশে বিক্রি করে নিজের সুখের চাঁদ।
স্ত্রী-সন্তান, পুত্র-কন্যা, কত আপনজন,সবাইকে ছেড়ে যেতে হয়—বুকে নিয়ে বিষণ্ন মন।পরিবারের মুখে হাসি ফুটাতে দিন-রাত জেগে,পরিশ্রম করে যেতে হয় আপন সুখকে ত্যাগ করে।কেউ রাখে না খবর, দিন শেষে কত আবদার,.ক্লান্ত শরীর নিয়েও শুনতে হয় আপনজনের হাজার প্রশ্ন আর।

ছেলে বলে, “বাবা, আমার জন্য নতুন একটা মোবাইল আনবে, মেয়ে বলে, “কিছু আলতা, পাউডার আর মেকআপ আনবে,চোখের জলে হাসি ফুটিয়ে বাবা বলে, “সবই আনব,”
নিজের প্রয়োজন ভুলে গিয়ে সন্তানের স্বপ্ন সাজাব।.স্ত্রী বলে, “ওগো পরানের স্বামী, চাই না কিছু বেশি,

আমার জন্য এনো শুধু একটা লাল বেনারসি। সাথে যদি পারো এনো গলায় পরার একটি হার,
তোমার হাতে সাজব আমি,ভালোবাসায় বারবার। 
কেউ কি খোঁজে সেই মানুষটার, বাড়ছে যার কষ্টের ভার? নাকি শুধু আবদার সাজে প্রতিদিনই নতুন করে বারবার? নিজের সুখ বিসর্জন দিয়ে রাখে সবার শখের আবদার, হাসিমুখে কষ্ট সয়ে যায়—বুকে জমে অভিমানের পাহাড়।

হাজার স্বপ্ন বুকে নিয়ে পাড়ি দেয় যে প্রবাস,nনিজের সুখ হারিয়ে দিয়ে পরিবারের মুখে ফোটায় হাসি।
তাই তো বলি বন্ধু আমার, বুঝতে হলে প্রবাসীর জীবন, একবার দেখো রাতের শেষে—কতটা একা থাকে সেই আপনজন।
 শখের নয় এই প্রবাস জীবন, এ এক নীরব ত্যাগ, হাসির আড়ালে লুকিয়ে থাকে বুকভরা অনুরাগ।পরিবারের সুখের জন্য যে মানুষটি থাকে পরবাস,তার কষ্টের নামই যেন—“শখের প্রবাস জীবন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিতা: তোমাকে কোথায় গেলে পাবো

1

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চুরির অভিযোগে যুবক আটক, ভ্রাম্যমা

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

শ্রীপুরের জৈনা বাজারে মহাসড়ক দখলে সিএনজির দৌরাত্ম্য, প্রতিদি

4

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

5

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ ল

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

নওগাঁর মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে গাইবান্ধাকে ৪-১ গোলে হা

18

ঢাকা–কক্সবাজার রুটে চলতি মাসেই নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন

19

আমার মা দুঃখী

20