মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Sep 1, 2026 ইং

আমার মা দুঃখী

আমার মা দুঃখী


বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম


মা শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মায়ের ভালোবাসা, ত্যাগ, মমতা ও স্নেহের কাছে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। মাকে ঘিরে সন্তানের সেই গভীর অনুভূতি ও ভালোবাসারই আবেগঘন বহিঃপ্রকাশ “আমার মা দুঃখী” কবিতাটি।

আমার মা দুঃখী

তুমি আমার প্রথম আকাশ, প্রথম দেখা আলো,
এই জগতের সবার চেয়ে বাসো আমায় ভালো।
তোমার আঁচল স্নেহের ছায়া, ক্লান্তি হরণ করে,
তোমার হাসির মিষ্টি সুধায় সারা বাড়ি ভরে।

কষ্ট যতই আসুক বুকে, মুখে রাখো হাসি,
আমি জানি মা, তোমায় আমি কত ভালোবাসি।
সব বিপদে আগলে রাখো ছায়ার মতো করে,
তোমার মতো আপন কে আর আছে জগৎজুড়ে?

শত ভুলের মাঝেও তুমি ক্ষমাশীল এক প্রাণ,
জগৎ খুঁজে মিলবে না কো তোমার প্রেমের দান।
মাগো, তোমার চরণে মোর সঁপে দিলাম মাথা,
তুমি আমার ভালো থাকার মিষ্টি সুখের গাঁথা।

মনে পড়ে মাগো সেই ছোটবেলা, তোমার কোলের সুখ,
সব দুঃখ ভুলে জুড়িয়ে যেত দেখে তোমার মিষ্টি মুখ।
আঁচলে মুছিয়ে দিতে আমার সারা গায়ের ধুলো,
আজও স্মৃতির পাতায় সতেজ আছে সেই দিনগুলো।

কত রাত তুমি জেগেছ একা আমার শিয়রে বসে,
তোমার দোয়ায় কেটেছে বিপদ, সুখ এসেছে হেসে।
নিজের সুখেতে দিয়েছ ফাঁকি, আমাদের মুখে হাসি,
বুঝিনি তখন নীরবে তুমি কেঁদেছ কত শতবার একাকী।

তোমার মুখের চেনা সেই ডাক, স্নেহের মধুর কথা,
আজও দূর করে দেয় আমার মনের সকল ক্লান্তি-ব্যথা।
জগৎ ঘুরেও পাবো না কোথাও তোমার প্রেমের দান,
তুমি আমার পৃথিবী মাগো, তুমিই আমার প্রাণ।

মাগো, তুমি আমায় জন্ম দিয়েছ কত যত্নে,
তোমার হাসি দেখে আমি উঠতাম নতুন স্বপ্নে।
আমায় জন্ম দিতে গিয়ে কত-না কষ্ট সয়েছ তুমি,
তোমার সেই ত্যাগের কথা ভুলতে পারি না আমি।

আমায় দেখতে দেখতে পার করে দাও কত দিন-রাত,
তোমার মমতার ছায়ায় ভুলে যাই জীবনের সব আঘাত।
মাগো, তুমি যেন আকাশের সেই পূর্ণিমার চাঁদ,
তোমার আলোয় ভরে উঠুক আমার জীবনের প্রতিটি রাত।

আমার মা দুঃখী মা, তুমি দিও গো আমায় মাফ,
তোমায় দেওয়া কষ্টের ঋণ শোধ করতে পারব না কোনোভাবেই আজ।
আল্লাহ যেন রাখেন আমায় মা, তোমার চরণতলে সুখে,
তোমার হাসিই থাকুক মাগো আমার জীবনের প্রতিটি মুখে।

মা আমার দুঃখী মা,
তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী,
তুমিই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ ল

9

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ট

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

নওগাঁর মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে গাইবান্ধাকে ৪-১ গোলে হা

20