কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আলোচিত আকবরনগর–মিরারচর সংঘর্ষ ও হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রুবেল মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া ভৈরব উপজেলার আকবরনগর গ্রামের আক্তারের ছেলে। তিনি সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) ভোররাত প্রায় ৩টার দিকে বাজিতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।
উল্লেখ্য, সম্প্রতি ভৈরব উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতসহ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে জেলা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মন্তব্য করুন