মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Jul 31, 2026 ইং

কালিয়াকৈরে সবজির বাজারে অস্থিরতা, ক্রেতাদের নাগালের বাইরে অধিকাংশ পণ্যের দাম

মোঃ খাইরুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে আবারও অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার। অধিকাংশ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চড়া কাঁচা মরিচের দাম। পাশাপাশি পেঁয়াজ, মাছ, মুরগি ও ডিমের দামও বেড়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে কালিয়াকৈরের চন্দ্রাসহ বিভিন্ন বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন চিত্র দেখা গেছে। সবজির বাজারে চড়া দাম বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকা, বেগুন ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা এবং করলা ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা। দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শাকের বাজারেও রয়েছে বাড়তি দাম। লাল শাকের আঁটি ১০ টাকা বেড়ে ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, দুই আঁটি কলমি শাক ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং দুই আঁটি ডাঁটা শাক ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।মাছের বাজারেও বাড়তি দাম, মাছের বাজারে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।আকারভেদে চাষের শিং মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রূপচাঁদা, বড় আকারের শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে হাজার টাকার বেশি।

ইলিশের বাজারেও রয়েছে চড়া দাম। ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগি ও মাংসের দামও চড়া

বাজারে সোনালি মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।এদিকে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

ডিমের বাজারেও বাড়তি চাপ ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছ নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দামে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। ক্রেতাদের অভিযোগ, আয় বাড়েনি, অথচ প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

8

পূর্বাচল হাফ ম্যারাথন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

কবিতা: তোমাকে কোথায় গেলে পাবো

11

সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়া আক্তারের

12

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

13

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ট

18

কালিয়াকৈরে সবজির বাজারে অস্থিরতা, ক্রেতাদের নাগালের বাইরে অধ

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20