মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Aug 2, 2026 ইং

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে সড়কে পেরেক লাগানো গাছ ফেলে একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে একজন গুলিবিদ্ধ এবং আরও দুইজন আহত হয়েছেন। ডাকাতরা বিকাশের তিনজন বিক্রয় প্রতিনিধির (এসআর) কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

রোববার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি মো. আরমান (২৪)। এছাড়া আহত হয়েছেন সাকিব (২১) ও একরাম (২২)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে পাহাড় থেকে নেমে আসা মুখোশধারী একদল অস্ত্রধারী ডাকাত সড়কে পেরেক লাগানো একটি গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতরা তল্লাশি চালিয়ে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে।

ডাকাতির শিকার বিকাশের তিনজন বিক্রয় প্রতিনিধি জানান, তারা টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে প্রায় ৬০ লাখ টাকা উত্তোলন করে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এজেন্টের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ডাকাতরা তাদের কাছ থেকে পুরো টাকাটি ছিনিয়ে নেয়।

স্থানীয়দের দাবি, ডাকাত দলের গুলিতে মো. আরমান গুলিবিদ্ধ হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। স্থানীয়দের মতে, দ্রুত ও সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হলে জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া অর্থ উদ্ধার সম্ভব হতে পারে।

দিনদুপুরে ব্যস্ত মহাসড়কে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া অর্থ উদ্ধার এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

ভৈরবের আকবরনগর–মিরারচর সংঘর্ষ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

কুড়িগ্রামে একই কক্ষে নারী-যুবক আটক, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

শ্রীপুরের কাঁচাবাজারে আগুন: কাঁচামরিচ ৪০০ টাকা, দিশেহারা মধ্

9

পূর্বাচল হাফ ম্যারাথন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চুরির অভিযোগে যুবক আটক, ভ্রাম্যমা

19

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ট

20