মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Aug 2, 2026 ইং

শ্রীপুরের জৈনা বাজারে মহাসড়ক দখলে সিএনজির দৌরাত্ম্য, প্রতিদিন ৩-৪ কিলোমিটার যানজটে নাকাল যাত্রীরা

মোঃ খাইরুল ইসলাম

সিনিয়র স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচল, অবৈধ পার্কিং এবং অনিয়ন্ত্রিত স্ট্যান্ড পরিচালনার কারণে প্রতিদিন ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের নির্দিষ্ট অংশজুড়ে নিয়মবহির্ভূতভাবে দুটি সিএনজি স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্ট্যান্ড থেকে সিএনজিগুলো মহাসড়কের ওপরই যাত্রী ওঠানামা করানো, ঘুরিয়ে দাঁড় করানো এবং দীর্ঘ সময় পার্কিং করায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, মাওনা এলাকা থেকে অনেক সিএনজি নিয়ম ভেঙে উল্টো পথে জৈনা বাজারে প্রবেশ করছে। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি যানজট আরও তীব্র আকার ধারণ করছে।

প্রতিদিন বিশেষ করে ঢাকা-গামী লেনে ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে অনেক চালক বিপরীতমুখী লেনে প্রবেশ করলে একপর্যায়ে ঢাকা ও ময়মনসিংহমুখী উভয় লেনই স্থবির হয়ে পড়ে।

ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে সড়ক দখল ও বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে প্রতিবাদ করলে কিছু সিএনজি চালক যাত্রী ও অন্যান্য পরিবহন চালকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এমনকি হুমকি-ধমকিও দিয়ে থাকে।

এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উল্টো পথে চলাচলকারী ও নিয়মভঙ্গকারী চালকদের বিরুদ্ধে হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবের আকবরনগর–মিরারচর সংঘর্ষ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

শ্রীপুরের জৈনা বাজারে মহাসড়ক দখলে সিএনজি চালকদের নৈরাজ্য

7

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

10

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

11

পূর্বাচল হাফ ম্যারাথন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20