মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Aug 14, 2026 ইং

সাদেকপুরে ১৭ আগস্ট আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন

বাদ জোহর অনুষ্ঠিত হবে মহাসম্মেলন | দেশবরেণ্য ওলামায়ে কেরামের দ্বীনি আলোচনা

স্টাফ রিপোর্টার:
মোস্তাক আহমেদ বাপ্পি

ব্রাহ্মণবাড়িয়ার সাদেকপুর দক্ষিণপাড়া আল মদিনা জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ১৭ আগস্ট ২০২৬, সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন’।

আলহাজ্ব মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা), প্রিন্সিপাল, জামিয়া তা’লীমিয়া আদর্শনগর, ঢাকা।

সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আল্লামা শায়খ সাজিদুর রহমান (হাফি.), মহাপরিচালক, দারুল আরকাম আল ইসলামিয়া ও শায়খুল হাদিস, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ (হাফি.), মুহতামিম ও শায়খুল হাদিস, জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া।

সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনতা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ডিজিএম আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশীদ ভূঁইয়া।

প্রধান বক্তা

মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করবেন জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র শিক্ষক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আলকাছ মিঞা (টিপু) এবং ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফরিদ মিয়া।

সম্মেলনের সার্বিক পরিচালনায় থাকবেন হাফেজ মাওঃ আল আমিন সাদী ও হাফেজ মাওঃ বেলায়েত হোসেন সাদেকপুরী।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে দেশবরেণ্য ও স্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা করবেন। পাশাপাশি মহিলাদের জন্য পর্দার সঙ্গে ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা রাখা হবে।

এ দ্বীনি মাহফিলে জিকিরের সঙ্গে দলে দলে অংশগ্রহণ করে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরের কাঁচাবাজারে আগুন: কাঁচামরিচ ৪০০ টাকা, দিশেহারা মধ্

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ট

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার গৃহকর্মী তানিয়া আক্তারের

13

চকরিয়ায় সারদা মহাজনের ঐতিহাসিক পুকুর, শ্মশান ও মন্দিরভূমি

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20