মোঃ আলমগীর হোসাইন
প্রকাশ : Jul 30, 2026 ইং

নাগেশ্বরীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

নাগেশ্বরীতে ৩ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

 নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিল এবং পৌরসভার পয়রাডাঙ্গা এলাকার মসলিয়ার বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে নাগেশ্বরী থানা পুলিশ। অভিযান শেষে উদ্ধার করা ৬২টি অবৈধ চায়না দুয়ারী জাল বিলের পাশেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ জানান, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে অবৈধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ৬২টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। তিনি বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, চায়না দুয়ারী জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ জাল, যা মাছের পোনা, ডিম এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন করে। এর ফলে জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং দেশীয় মৎস্যসম্পদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই জনস্বার্থে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

কুড়িগ্রামে একই কক্ষে নারী-যুবক আটক, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

4

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

5

কালিয়াকৈরে সবজির বাজারে অস্থিরতা, ক্রেতাদের নাগালের বাইরে অধ

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

টেকনাফ সড়কে দিনদুপুরে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি; বিকাশের ৬০ ল

8

কুড়িগ্রামে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

13

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

14

নওগাঁর মহাদেবপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ট

15

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

20